October 16, 2026, 7:34 am
শিরোনাম :
লন্ডনে মাদকাসক্তির ঘটনায় শিশু অবহেলায় দোষ স্বীকার আমিরাতের রাজবধূর যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত: বিজেপি নেতা সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি নিষ্ক্রিয় সার ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ গোলাম পরওয়ারের গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগে বজ্রকণ্ঠ হয় না: রাশেদ খাঁন নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিএসএফের হাতে আটক দুই পুলিশ অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তায় ইতিবাচক সাড়া বিশ্বব্যাংক-আইএমএফের দুর্গাপূজার নিরাপত্তায় উপকূলে মোতায়েন ৩৪০০ কোস্ট গার্ড সদস্য

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন

অভয়নগর প্রতিবেদক

 

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৫১৯ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত জেলার ১৮টি থানার পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে এ অভিযান চালায়। আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা মহানগরীসহ জেলার বিভিন্ন থানা এলাকায় কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে—এমন স্থানগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও ডিবি সদস্যরা অংশ নেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া ঠেকাতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি অভিযানের সময় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে।



ফেসবুক কর্নার