October 16, 2026, 6:52 am
শিরোনাম :
দুর্গাপূজায় নিরাপত্তায় প্রস্তুত পুলিশ, গুজব ছড়ানোয় সতর্কতা সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, অতিরিক্ত ভাড়ায় ফিরলেন ৫০ ওমরাহযাত্রী শিক্ষকদের দুর্নীতি নিয়ে উদ্বেগ, শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্তের আশঙ্কা তালেব হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড আইনগত সহায়তায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সম্মতি, বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ ভেজাল বীজের আতঙ্কে হাতীবান্ধার চরাঞ্চলে দ্বিধায় ভুট্টাচাষিরা লামায় নিখোঁজ তিন কিশোরী পাঁচ দিন পর চট্টগ্রামে উদ্ধার

শ্রীমঙ্গলে খামারে ঢুকে পড়া বিশাল অজগর উদ্ধার

এম ডি রহিম মিয়া মৌলি বাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি খামারে ঢুকে পড়া বিশাল আকৃতির অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার ইছবপুর এলাকায় জসীম উদ্দিনের খামারে এ ঘটনা ঘটে। বিশাল আকৃতির সাপটি দেখতে পেয়ে খামারের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খামার মালিক জানান, সকালে হঠাৎ খামারের গরুগুলো অস্বাভাবিকভাবে চিৎকার ও নড়াচড়া শুরু করে। বিষয়টি দেখতে গিয়ে তিনি খামারের ভেতরে একটি বড় অজগর সাপ দেখতে পান। পরে গরুগুলোর নড়াচড়ার কারণে সাপটি খামার থেকে বাইরে চলে আসে। খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, সঞ্জিত দেব ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছান।
পরে তারা সতর্কতার সঙ্গে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার করা সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণকর্মীরা জানান, লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে সেটিকে হত্যা না করে বন বিভাগ বা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠনকে খবর দেওয়া উচিত। এতে একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণ ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। অজগরটি নিরাপদে উদ্ধার হওয়ায় স্বস্তি ফিরেছে খামার মালিক ও স্থানীয়দের মধ্যে।



ফেসবুক কর্নার