October 16, 2026, 2:13 pm
শিরোনাম :
ফাইনালে চার রানে হেরে শিরোপা হাতছাড়া বাংলাদেশের মেয়েদের ককরোচ পার্টির কর্মসূচি ঘিরে দিল্লিতে কয়েক হাজার পুলিশ মোতায়েন দিল্লিতে পতাকা উত্তোলন কর্মসূচির আগে অভিজিৎ দীপকে আটক সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি হাসিনা সরকারের পথেই বর্তমান সরকার হাঁটছে: জামায়াত আমির ইটভাটার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য দলীয় প্রার্থী হারলে ইউনিয়নে উন্নয়নকাজ বন্ধের হুঁশিয়ারি চিফ হুইপের শ্যামলীতে ট্রাকচাপায় দুই নারী নিহত, পরিচয় শনাক্ত একজনের যুব উন্নয়নের প্রশ্নফাঁসে চক্রের সাতজন গ্রেপ্তার, নিত ১০ লাখ টাকা দুর্গাপূজার পরিস্থিতি দেখতে মঙ্গলবার রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী

ছয় মাসে দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া

অভয়নগর প্রতিবেদক

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর থেকে ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে দুই লাখ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া। এর মধ্যে ১০ হাজার শ্রমিককে বিনামূল্যে নেওয়া হবে বলে জানান তিনি। রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

মীর শাহে আলম বলেন, শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। মালয়েশিয়া আগামী ছয় মাসে দুই লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ১০ হাজার শ্রমিক বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাবেন। এ বিষয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে তিনি জানান।

এদিকে, বাংলাদেশে বিভিন্ন খাতে মালয়েশিয়ার প্রায় ২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রতিমন্ত্রী। পাশাপাশি রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। এ জন্য দ্রুত বিধিমালা প্রণয়ন করা হবে। ঢাকার অভ্যন্তরে চলাচলের জন্য দুই ও চার আসনের ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মীর শাহে আলম। সংশ্লিষ্টদের মতে, মালয়েশিয়ার নতুন শ্রমবাজারের সুযোগ কাজে লাগানো গেলে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মীর বিদেশে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে।



ফেসবুক কর্নার