October 16, 2026, 6:52 am
শিরোনাম :
দুর্গাপূজায় নিরাপত্তায় প্রস্তুত পুলিশ, গুজব ছড়ানোয় সতর্কতা সৌদি আরবে ফ্লাইট বিপর্যয়, অতিরিক্ত ভাড়ায় ফিরলেন ৫০ ওমরাহযাত্রী শিক্ষকদের দুর্নীতি নিয়ে উদ্বেগ, শিক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্তের আশঙ্কা তালেব হত্যা মামলায় ৩ আসামির আমৃত্যু কারাদণ্ড আইনগত সহায়তায় ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে টানা আট দিন আমদানি-রপ্তানি বন্ধ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে সম্মতি, বিনা খরচে যাবেন ১০ হাজার বাংলাদেশি সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ ভেজাল বীজের আতঙ্কে হাতীবান্ধার চরাঞ্চলে দ্বিধায় ভুট্টাচাষিরা লামায় নিখোঁজ তিন কিশোরী পাঁচ দিন পর চট্টগ্রামে উদ্ধার

মক্কা প্যাক্টকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি : আসিফ মাহমুদ

অভয়নগর প্রতিবেদক

মক্কা প্যাক্টকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এ বিষয়ে দলের একটি উপকমিটি বিশেষভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। সোমবার (৩১ আগস্ট) পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়েও কথা বলেন এনসিপির এই মুখপাত্র। তিনি অভিযোগ করেন, সরকারি দল বিএনপির সিন্ডিকেট আবারও সক্রিয় হয়ে উঠেছে। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে সৌদি আরবের বিমান টিকিটের দাম তুলনামূলকভাবে কম ছিল। বিএনপি ক্ষমতায় আসার পর আবারও সিন্ডিকেট সক্রিয় হওয়ায় টিকিটের দাম বেড়েছে। এতে বিদেশগামী সাধারণ যাত্রীদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় দেশের গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নির্বাচনের পর বিভিন্ন খাতে মূল্যবৃদ্ধি ও চাঁদাবাজির প্রবণতা বেড়েছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়ছে এবং তারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। পরিস্থিতি থেকে দ্রুত উত্তরণের জন্য তিনি সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন। একই সঙ্গে জনগণের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট খাতগুলোতে নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



ফেসবুক কর্নার