October 16, 2026, 7:37 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত চারজন লন্ডনে মাদকাসক্তির ঘটনায় শিশু অবহেলায় দোষ স্বীকার আমিরাতের রাজবধূর যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত: বিজেপি নেতা সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি নিষ্ক্রিয় সার ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ গোলাম পরওয়ারের গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগে বজ্রকণ্ঠ হয় না: রাশেদ খাঁন নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিএসএফের হাতে আটক দুই পুলিশ অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তায় ইতিবাচক সাড়া বিশ্বব্যাংক-আইএমএফের

২০০ ফুট বিদ্যুৎ টাওয়ারে যুবক, ৭ ঘণ্টায় উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০০ ফুট উচ্চতার একটি বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে চাঞ্চল্যের সৃষ্টি করেছেন এক যুবক। পরে প্রায় সাত ঘণ্টার অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা হয়।
রোববার (৩০ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গাংগাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া যুবকের নাম মো. সাগর (৩৩)। তিনি নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে। স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করার সময় তাকে নবনির্মিত বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় ঘোরাঘুরি করতে দেখেন। একপর্যায়ে তাকে টাওয়ারের তারের ওপর শুয়ে-বসে থাকতে দেখা যায়। বিষয়টি দেখে আতঙ্কিত হয়ে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে নামানোর চেষ্টা শুরু করে। প্রায় সাত ঘণ্টার প্রচেষ্টার পর তাকে নিচে নামিয়ে আনা সম্ভব হয়। ভালুকা মডেল থানার এসআই সবুজ মিয়া জানান, টাওয়ারটিতে নতুন তার টানা হলেও এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তবে ওপর থেকে পড়ে যাওয়ার আশঙ্কায় দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে যুবককে মানসিকভাবে অসুস্থ বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং পরিবারের সদস্যরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।



ফেসবুক কর্নার