September 1, 2026, 6:49 am
শিরোনাম :
নারায়ণগঞ্জে দুই এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ নাটোরে রেললাইন ভাঙন, দুই ঘণ্টা পর স্বাভাবিক ট্রেন চলাচল ছয় জেলায় দুপুরের আগেই ঝড়-বৃষ্টির শঙ্কা, দমকা হাওয়া ৬০ কিলোমিটার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা ১৬ মাসের সংসারের পর ধর্ষণ মামলা, কারাগারে স্বামী মেসির বিদায় ঘোষণায় ফুটবলবিশ্বে বিষাদের ছায়া বাবার ভুলের কথা স্বীকার করলেন তাপস পালের মেয়ে সোহিনী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, গণতন্ত্র ও সুশাসন জোরদারের অঙ্গীকার মেসির বিদায়ে আবেগঘন বার্তা স্ত্রী আন্তোনেলার বিমানবন্দরে বিমানবাহিনীর পিকআপ দুর্ঘটনায় নিহত ৩

দেশে ভোটার বেড়ে ১২ কোটি ৮৭ লাখ

মোঃ ইসমাইল হোসেন

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নতুন করে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন ভোটার যুক্ত হয়েছেন। ফলে দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। সোমবার (৩১ আগস্ট) নির্বাচন ভবনে হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ উপলক্ষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন। হালনাগাদ তালিকায় ভোটার সংখ্যা বৃদ্ধির ফলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের প্রস্তুতিও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ইসি সূত্রে জানা গেছে, আগামী সেপ্টেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করে নভেম্বর থেকে ভোটগ্রহণ শুরু করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আগে আয়োজন করা হতে পারে। নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকার হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করাকে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখছে কমিশন।



ফেসবুক কর্নার