October 16, 2026, 7:38 am
শিরোনাম :
যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত চারজন লন্ডনে মাদকাসক্তির ঘটনায় শিশু অবহেলায় দোষ স্বীকার আমিরাতের রাজবধূর যুক্তরাষ্ট্র-পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের পাশে ভারত: বিজেপি নেতা সব ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবেন: শফিকুর রহমান বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, অবিস্ফোরিত দুটি নিষ্ক্রিয় সার ডিলার নিয়োগে অর্থ লেনদেনের অভিযোগ গোলাম পরওয়ারের গোপনে শিবির, প্রকাশ্যে ছাত্রলীগে বজ্রকণ্ঠ হয় না: রাশেদ খাঁন নুরের বক্তব্যে মগবাজার-বাংলামটর তছনছ, মন্তব্য রাশেদ খাঁনের কুমিল্লা সীমান্তে মাদকবিরোধী অভিযানে বিএসএফের হাতে আটক দুই পুলিশ অর্থনৈতিক স্থিতিশীলতায় সহায়তায় ইতিবাচক সাড়া বিশ্বব্যাংক-আইএমএফের

বাগানে পরিত্যক্ত একনালা বন্দুক উদ্ধার

সবুজ সরদার

 

নড়াইলের কালিয়া উপজেলায় একটি মেহগনি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি একনালা বন্দুক উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া থানা পুলিশের একটি দল রঘুনাথপুর গ্রামের ফজলুর রহমান মাস্টারের ছেলে শাহিন শেখের মেহগনি বাগানে অভিযান পরিচালনা করে। এ সময় বাগানের ভেতরে পড়ে থাকা একটি একনালা বন্দুক দেখতে পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে জব্দ করে। তবে অস্ত্রটি সেখানে কে বা কারা রেখেছিল এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, উদ্ধার করা বন্দুকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। অস্ত্রটির উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে অস্ত্রটির মালিকানা ও সেখানে ফেলে রাখার কারণ সম্পর্কে তথ্য বেরিয়ে আসতে পারে।



ফেসবুক কর্নার