October 18, 2026, 1:42 am
শিরোনাম :
দুই মাস বন্ধের পর বড়পুকুরিয়া খনিতে কয়লা উত্তোলন শুরু দৌলতপুরে যমুনায় ১৫ লাখ টাকার কারেন্ট জাল জব্দ রৌমারীতে ট্রাকচাপায় একই পরিবারের পাঁচজন নিহত, আশঙ্কাজনক অবস্থায় শিশু ঢামেকে বিএনপি সরকার প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে: হুইপ দুলু রামু চৌমুহনীতে মার্কেটের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ জামালপুরে ইয়াবাসহ ওয়ার্ড বিএনপি সভাপতি আটক বেনাপোলে ভ্যানের ছাউনিতে পিস্তল-গুলিসহ চালক গ্রেপ্তার নন্দীগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের সম্মেলন আমির হামজার ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে থানায় ছাত্রদলের স্মারকলিপি দুর্গাপূজায় স্বাধীনতার পর সর্বোচ্চ অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াত আমিরের সঙ্গে টিভি চ্যানেল প্রধানদের বৈঠক

মোঃ ইসমাইল হোসেন

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের প্রথম সারির বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকরা অংশ নেন। সকাল ১১টার পর থেকে অতিথিরা একে একে বিরোধীদলীয় নেতার বাসভবনে আসতে শুরু করেন। বৈঠকে গণমাধ্যমের বিভিন্ন বিষয় এবং দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
বৈঠক শুরুর আগে জামায়াতে ইসলামীর নেতারা জানান, জ্যেষ্ঠ সাংবাদিকদের কাছ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের ভূমিকা ও প্রত্যাশা সম্পর্কে দিকনির্দেশনামূলক মতামত নিতে এ আয়োজন করা হয়েছে। একই সঙ্গে নতুন বাংলাদেশ গঠনে বিরোধী দলের কাছে গণমাধ্যমের প্রত্যাশা কী—সেটিও জানতে চাওয়া হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক মতবিনিময়ের ক্ষেত্রে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।



ফেসবুক কর্নার