September 6, 2026, 9:21 am

জ্বালানি সংকটে বিকল্প উৎস খুঁজছে সরকার

মোঃ ইসমাইল হোসেন

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎসের সন্ধান করছে সরকার। প্রয়োজনে আফ্রিকা থেকেও জ্বালানি আমদানি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, জ্বালানি সরবরাহের ক্ষেত্রে সম্ভাব্য বিকল্প উৎসগুলো বিবেচনায় নিয়ে সংকট মোকাবিলায় কাজ করছে সরকার।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের অর্থনীতি ও রপ্তানি খাতের প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, বাংলাদেশের রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে তৈরি পোশাক খাতের পাশাপাশি পাট ও পাটজাত পণ্য নিয়েও কাজ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পণ্যের পরিধি বাড়ানোর মাধ্যমে রপ্তানি আয় বৃদ্ধির সুযোগ তৈরি করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
শামা ওবায়েদ বলেন, দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসন্ন জাতিসংঘ সম্মেলনেও বাংলাদেশের অর্থনীতি ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানান তিনি। জ্বালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস ব্যবহারের পাশাপাশি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার উদ্যোগ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন



ফেসবুক কর্নার