November 19, 2026, 2:07 pm
শিরোনাম :

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত

Reporter Name

 

স্টাফ রিপোর্টার,
রজিবুল ইসলাম সুইট :-
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি পাক-হানাদার বাহিনী মুক্ত হয়। সারাদেশের মত যথাযথ মর্যাদায় যশোরে ও দিনটি পালিত হয়।

ইং১৬/১২/২০২৫ সকাল ০৮.৩০ ঘটিকার মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে যশোর জেলা প্রশাসনের আয়োজনে স্টেডিয়ামে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আশেক হাসান, জেলা প্রশাসক, যশোর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম।
কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠানে,অংশগ্রহনকারীদের পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব জনাব আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্ ) যশোর, জনাব মোঃ রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, যশোর, জনাব আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল, জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল,যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।



ফেসবুক কর্নার