April 23, 2026, 5:51 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, এক মোটরসাইকেল আরোহী আটক

প্রতিবেদন ফারুক শেখ ঢাকা।

প্রতিবেদন ফারুক শেখ—
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এ বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মোটরসাইকেলে করে আসা তিনজন ব্যক্তি নির্বাচন ভবনের সামনের দিক থেকে ভেতরের দিকে বোমাটি নিক্ষেপ করে দ্রুত পালানোর চেষ্টা করে। এর মধ্যে দুইজন পালাতে সক্ষম হলেও একজনকে স্থানীয় জনতা ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।
আটক যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের দায় স্বীকার করেছে এবং জানিয়েছে, তার সঙ্গে আরও দুইজন সহযোগী ছিল যারা ঘটনাস্থল থেকে পালিয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বোমা নিক্ষেপের উদ্দেশ্য ছিল ভবনের সামনে নিরাপত্তা পরিস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করা।
একজন প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের সময় টহল পুলিশ সেখানে উপস্থিত ছিল না, তবে ঘটনার পরপরই পুলিশ ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে নির্বাচন ভবনের সামনে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।
রিপোর্ট লেখা পর্যন্ত আগারগাঁও ও আশপাশের এলাকায় তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী বলেছে, পলাতক দুই আসামিকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ঘটনার নেপথ্যে কোনো সংগঠিত গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুক কর্নার