November 19, 2026, 7:13 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি

অভয়নগর প্রতিবেদক

আসন্ন এশিয়ান গেমস শেষে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করতে যাচ্ছেন নিগার সুলতানা জ্যোতি। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তবে ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যাবেন জ্যোতি।
আইসিসির সবশেষ কয়েকটি টুর্নামেন্টে প্রত্যাশামতো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তার দায় পড়েছে অধিনায়কের ওপর।এমনকি ব্যক্তিগত পারফরম্যান্সেও ভাটা পড়েছে অধিনায়ক জ্যোতির। আর এ কারণেই মূলত নেতৃত্ব ছেড়ে কিছুটা ভারমুক্ত হতে চান তিনি।
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার কারণ হিসেবে জ্যোতি উল্লেখ করেছেন, ব্যাটিংয়ে আরো মনোযোগী হতে চান তিনি। বিসিবিকে ইমেইলের মাধ্যমে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্যোতি। তবে এখনো বিসিবি তার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। নারী দল দেশে আসার পর জ্যোতির সঙ্গে আলোচনা করবে বোর্ড।
বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু দেশের একটি গণমাধ্যমকে জানালেন, ‘আমরা আজ (একটু আগে) তার মেইল পেয়েছি। কিছুটা হতাশ, কারণ টুর্নামেন্ট সামনে এরমধ্যে এমন সিদ্ধান্ত। দেশে ফিরলে আবার কথা বলব।’
জ্যোতি টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়লে নতুন করে দায়িত্ব পেতে পারেন নাহিদা আক্তার। সহ-অধিনায়ক হতে পারেন সোবহানা মোস্তারি।



ফেসবুক কর্নার