September 15, 2026, 7:01 pm

শিশুকে ধর্ষণের অভিযোগে প্রধান আসামি গ্রেপ্তার

রেজা আহমেদ হিরো শাহজাদপুর উপজেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি জুলহাস ইসলাম (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শাহজাদপুর পৌর শহরের পুকুরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, জুলহাস ইসলাম পৌর শহরের পুকুরপাড় গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১২ সেপ্টেম্বর দুপুরে শিশুটির সঙ্গে ঘটনাটি ঘটে। পরদিন শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবারের কাছে বিষয়টি জানায়। পরে পরিবারের পক্ষ থেকে শিশুটির মা বাদী হয়ে শাহজাদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে এবং সোমবার বিকেলে পুকুরপাড় এলাকা থেকে তাকে আটক করে।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেল ৫টার দিকে পুকুরপাড় এলাকা থেকে মামলার প্রধান আসামি জুলহাস ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার