September 17, 2026, 10:34 am

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমিন আকতারের চিকিৎসা-পরবর্তী অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৬ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে যান। সেখানে তিনি জেসমিনের অপারেশন-পরবর্তী শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। চিকিৎসকেরা তার চিকিৎসার সার্বিক তথ্য জানান এবং শারীরিক অবস্থার উন্নতির কথাও জানান।

এ সময় নিউরো অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন বাবু, ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, জুলাই শহীদ সোসাইটির চেয়ারম্যান ও শহীদ নাফিজের বাবা গোলাম রহমান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ শাকিল, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা মোরসালিন অনিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চিকিৎসা-পরবর্তী জেসমিনের অবস্থার বিষয়ে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়া হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট লালমনিরহাটে জুবায়ের হোসেন শহীদ হন। তার একমাত্র বোন ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জেসমিন আকতার ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। অপারেশনের পর বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে সংশ্লিষ্টদের দেওয়া তথ্যে জানা গেছে। চিকিৎসকেরা তার অবস্থার উন্নতির কথা জানিয়েছেন।



ফেসবুক কর্নার