April 23, 2026, 5:52 pm
শিরোনাম :
কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ শেরপুরে জমি দখলের অভিযোগে উত্তেজনা, জোরপূর্বক ঘর নির্মাণের দাবি

কালিগঞ্জে এসিল্যান্ডের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, ৬০ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ মহসিন কালীগঞ্জ সাতক্ষীরা

মোঃ মহাসিন, কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরার কালিগঞ্জে প্রশাসনের দ্রুত পদক্ষেপে এক বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর এলাকায় অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খাঁন।
গোপন সূত্রে জানা যায়, উজিরপুর গ্রামের মনিরুল ইসলাম সরদারের কন্যা হুমাইরা আঞ্জু মনিরা (১৩) এর সঙ্গে যশোরের কেশবপুর উপজেলার ব্রজকাটি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল রাফি (১৯)-এর বিয়ের প্রস্তুতি চলছিল। বিষয়টি জানতে পেরে এসিল্যান্ড মাইনুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং বাল্যবিবাহটি বন্ধ করেন।
আদালত বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭-এর ৯ ধারায় কন্যা পক্ষকে ২০ হাজার এবং বর পক্ষকে ৪০ হাজার টাকা জরিমানা করে মোট ৬০ হাজার টাকা আদায় করেন। একই সঙ্গে মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না করার নির্দেশ দেন। উভয় পরিবারের অভিভাবক মুচলেকা দিয়ে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দেন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা প্রশাসনের মানবিক পদক্ষেপের প্রশংসা করেন। তারা বলেন, এসিল্যান্ড মাইনুল ইসলাম খাঁনের মতো সাহসী কর্মকর্তারাই সমাজে পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। আইনের প্রয়োগের পাশাপাশি আমরা সবাইকে সচেতন করতে চাই।” প্রশাসনের এ দৃঢ় ও সময়োপযোগী পদক্ষেপে এলাকায় স্বস্তি ও প্রশংসা ছড়িয়ে পড়েছে।



ফেসবুক কর্নার