November 14, 2026, 12:27 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

বরিশালে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার, ডিএনসির অভিযান

শওকত হোসেন

বরিশাল জেলার এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি বরিশালের একটি আভিযানিক দল মো. সাইফুল ইসলামের (২৭) বাড়িতে অভিযান চালায়। এ সময় জিপারযুক্ত দুটি নীল পলিব্যাগ থেকে মোট ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার একটিতে ১২০ পিস এবং অপরটিতে ৮০ পিস ছিল।
গ্রেপ্তারকৃতরা হলেন কালিকাপুর গ্রামের মৃত আব্দুল লতিফ হাওলাদার ও রুনু বেগমের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭) এবং কিসমত গ্রামের মো. পান্নু মিয়া ও হাছান বানুর ছেলে সোলায়মান (২৪)। তাঁরা দুজনই এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বরিশাল বিভাগ ও জেলাকে মাদকমুক্ত রাখতে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার