November 14, 2026, 12:41 am
শিরোনাম :
ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা মার্কিন সিনেটর এল-সাঈদের ওসমানীনগরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান আটক-৩ মাগুরা-যশোর সড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত আসামে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২৩, আহত অন্তত ২০ পঞ্চগড়ে ১৯ কোটি টাকার সেচ প্রকল্পের কাজ উদ্বোধন করলে প্রতিমন্ত্রী সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল ১৫০ বছর বাঁচার লক্ষ্য, বানরের ওপর দীর্ঘায়ু গবেষণা রাশিয়ায় বোজ্যাক হর্সম্যান’-এর অ্যানিমেটর মাইকেল রবার্টসের মৃত্যু ব্যবসায়িক সমালোচনার মধ্যে দোয়া চাইলেন অনন্ত-বর্ষা

আমন ঘরে তুলছেন কৃষক, তবুও ন্যায্যমূল্যের শঙ্কা

মাসুদ রায়হান, স্টাফ রিপোর্টার।

  1. যশোরের মনিরামপুর উপজেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকেরা এখন আমন ধান কেটে ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন। মাঠজুড়ে চলছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কর্মযজ্ঞ। সোনালি ধানের শিষে কৃষকের মুখে কিছুটা হাসি ফুটলেও উৎপাদন খরচ ও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তাঁদের মনে নানা শঙ্কা রয়েছে।
    মনিরামপুর উপজেলার খাটুয়াডাঙ্গা গ্রামের কৃষক আয়শা বেগম বলেন, “নিজেদের ঘরের ধান-চাল খেয়ে সারা বছর চলতে পারলেই আমাদের আর কষ্ট থাকে না। কিন্তু একমুখ ভাত তুলে দিতে একজন কৃষককে কতটা কষ্ট করতে হয়, শহরের মানুষ হয়তো তা বোঝে না।” তিনি আরও বলেন, সার, বীজ ও কীটনাশকসহ চাষাবাদের প্রতিটি খাতে খরচ বেড়েছে, অথচ ধান বিক্রি করতে গিয়ে কৃষক ন্যায্যমূল্য পান না।
    কৃষকদের মতে, ফসল ফলানো থেকে ঘরে তোলা পর্যন্ত প্রতিটি ধাপে শ্রম, সময় ও অর্থ ব্যয় হলেও উৎপাদন খরচের সঙ্গে বাজারে ধানের দামের সামঞ্জস্য না থাকায় তাঁরা অনেক সময় প্রত্যাশিত লাভ থেকে বঞ্চিত হন। তাঁরা মনে করেন, কৃষি উপকরণের দাম সহনীয় রাখা, সহজ শর্তে কৃষিঋণ দেওয়া এবং ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা গেলে কৃষকের মুখে প্রকৃত হাসি ফুটবে।



ফেসবুক কর্নার