September 22, 2026, 11:35 pm

সাগরে নিম্নচাপ, দেশজুড়ে পাঁচ দিন বৃষ্টির আভাস

মোঃ ইসমাইল হোসেন

পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আগামী ১২ ঘণ্টায় গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল থাকায় আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি এবং কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। একই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্তও দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে পাঁচ দিনের শেষ দিকে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমে আসতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।



ফেসবুক কর্নার