September 24, 2026, 11:24 pm

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে অভয়নগরে যুবদলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ

​মো: ইসরাফিল হোসেন

 

​দেশবিরোধী পরিকল্পিত সন্ত্রাস এবং নানা অপকৌশলের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যশোরের অভয়নগরে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা যুবদল এবং নওয়াপাড়া পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

​বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। জাতীয় ও দলীয় ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে নেতাকর্মীরা দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। বিশাল এই মিছিলটি নওয়াপাড়া পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক এবং যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

​নওয়াপাড়া রেলওয়ে স্টেশন বাজার চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে অভয়নগর উপজেলা যুবদলের আহ্বায়ক বাকিউজ্জামান রানার সভাপতিত্বে বক্তারা তাদের মতামত তুলে ধরেন। সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে একটি অশুভ মহল পরিকল্পিতভাবে নানা ধরনের অপচেষ্টা ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।

দেশপ্রেমিক ও রাজপথের তরুণ সমাজকে সঙ্গে নিয়ে যুবদল রাজপথে থেকে এসব ষড়যন্ত্রের জট কেটে দেবে এবং যেকোনো মূল্যে দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করে দেবে।
​সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য ও সংহতি প্রকাশ করেন নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা, থানা যুবদলের সদস্যসচিব ভিপি হারুন, পৌর যুবদলের সদস্যসচিব আল মামুন সোহাগ, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ সাথী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আকরাম আক্তার কুরাইশী পাপ্পু এবং থানা যুবদলের অন্যতম শীর্ষ নেতা ওয়াসিমুল বারী।
​এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

যুবদল নেতা সোহাগ হোসেন, মুন্না হোসেন, শাহিন আলম, সাগর হোসেন, জিহাদুল ইসলাম, মামুন হোসেন, ইদ্রিস মোল্লা, মফিজুর রহমান, সবুজ হোসেন, ইন্দ্রজিৎ কুমার রকেট, রাজু আহমেদ, জসীম উদ্দীন, শাহাবুদ্দিন, খোকন হোসেন, ইমরান হাসান, সাদ্দাম হোসেন, মুস্তাক হোসেন, নয়না, রমজান মোল্লাসহ স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।

​সমাবেশের সভাপতি তার সমাপনী বক্তব্যে যেকোনো দেশবিরোধী চক্রান্ত ও নৈরাজ্য প্রতিহত করতে সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।



ফেসবুক কর্নার