September 24, 2026, 11:23 pm

রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব

ইসমাইল হোসেন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আয়োজিত উচ্চপর্যায়ের এক সাইড ইভেন্টে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: অ্যা রিনিউড কল ফর অ্যা ডিউরেবল সল্যুশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব প্রস্তাব দেন।

প্রধানমন্ত্রী দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানান। একই সঙ্গে মিয়ানমারে সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত এবং পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন।

এ ছাড়া ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং মাদক, মানবপাচার, অবৈধ অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রস্তাব দেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষ্য, বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিক দায়িত্ব পালন করছে; সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।



ফেসবুক কর্নার