September 25, 2026, 12:38 am

বিএনপির শপথ না নেওয়ায় সংকট: জামায়াত আমির

অভয়নগর প্রতিবেদক

বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় দেশে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকেই দেশে সংকট শুরু হয়েছে। তাঁর ভাষ্য, বিরোধী দলের পক্ষ থেকে দুটি শপথ নেওয়া হলেও সরকার একটি শপথ নিয়েছে এবং বিএনপির সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়াকে তিনি ‘অপনীতি’ হিসেবে উল্লেখ করেন। নির্বাচনের আগে বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে গেছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সমস্যা ও জনভোগান্তি নিয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলেও সরকার তা অনুমোদন দিচ্ছে না। গ্যাস-বিদ্যুৎ সংকটে বিদেশি বিনিয়োগ অন্য দেশে চলে যাচ্ছে এবং কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে বেকারত্ব বাড়ছে বলেও দাবি করেন জামায়াত আমির।



ফেসবুক কর্নার