September 24, 2026, 10:36 pm

১৪ ওয়ানডেতেই বিশ্বরেকর্ড গড়লেন ব্রিটজকে

অভয়নগর প্রতিবেদক

আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরু থেকেই ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটজকে। নিজের প্রথম ১৪ ওয়ানডেতে সর্বোচ্চ ৮২২ রান করে নতুন রেকর্ড গড়েছেন তিনি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে পাকিস্তানের ইমাম-উল-হকের আগের রেকর্ড ছাড়িয়ে যান ব্রিটজকে।

ক্যারিয়ারের প্রথম ১৪ ওয়ানডেতে ইমাম-উল-হক করেছিলেন ৭৬৩ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ১০৬ বলে ১৪ চার ও ২ ছক্কায় ১১২ রান করেন ব্রিটজকে। এটি ১৪তম ওয়ানডেতে তার দ্বিতীয় সেঞ্চুরি। একই সঙ্গে প্রথম ১৪ ম্যাচে আটটি পঞ্চাশোর্ধ ইনিংস খেলার কৃতিত্বও অর্জন করেছেন তিনি, যার মধ্যে দুটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি রয়েছে।

ডারবানে টস জিতে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৭ রান সংগ্রহ করে। ব্রিটজকের পাশাপাশি মার্কো জানসেন ৫৯ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৫ রান করেন। দলের শুরুটা অবশ্য ভালো ছিল না; টনি ডি জর্জি ও কুইন্টন ডি কক ১৪ রান করে ফেরেন। অধিনায়ক টেম্বা বাভুমা করেন ৩০ রান। অস্ট্রেলিয়ার নাথান এলিস তিনটি এবং অ্যাডাম জাম্পা দুটি উইকেট নেন।



ফেসবুক কর্নার