September 25, 2026, 3:40 pm
শিরোনাম :
নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ তাপসী পান্নু! দামুড়হুদায় মোবাইল কোর্টের হস্তক্ষেপে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড, বাবার জরিমানা সমগ্র বাংলাদেশে তথ্য প্রযুক্তিসমগ্রর যুগেও মাদকাসক্ত অপরাধ তরুণ প্রজন্ম মোরেলগঞ্জে ফেরিঘাটের আপৃত্তিকর ঘটনায় আসাদুজ্জামান মিলনের সম্পৃক্ততা নেই – দাবি আহত রবিউলের ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ৩০ জন গ্রেপ্তার ‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনেছি: পরওয়ার শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, মা আটক এবার জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা? সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, নারী নিহত

সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, নারী নিহত

সালেহ আহমেদ স্টার রিপোর্টার্স নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে রায়েশা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রলারটি মেঘনা নদী দিয়ে যাওয়ার সময় হঠাৎ ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে। একপর্যায়ে নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি ডুবে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা শুরু করেন। এ সময় রায়েশা বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একই পরিবারের চার সদস্য নদীতে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের সদস্যরা তৎপরতা চালাচ্ছেন। দুর্ঘটনার বিস্তারিত কারণ ও নিখোঁজদের পরিচয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আরও তথ্য নেওয়া হচ্ছে।



ফেসবুক কর্নার