September 25, 2026, 3:42 pm
শিরোনাম :
নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ তাপসী পান্নু! দামুড়হুদায় মোবাইল কোর্টের হস্তক্ষেপে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড, বাবার জরিমানা সমগ্র বাংলাদেশে তথ্য প্রযুক্তিসমগ্রর যুগেও মাদকাসক্ত অপরাধ তরুণ প্রজন্ম মোরেলগঞ্জে ফেরিঘাটের আপৃত্তিকর ঘটনায় আসাদুজ্জামান মিলনের সম্পৃক্ততা নেই – দাবি আহত রবিউলের ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ৩০ জন গ্রেপ্তার ‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনেছি: পরওয়ার শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, মা আটক এবার জিতের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা? সোনারগাঁয়ে মেঘনায় ট্রলারডুবি, নারী নিহত

শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, মা আটক

সেলিম ব্যুরে প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাহিদা আক্তার (৬) নামে এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল গ্রামে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের জাহিদুল (১৭) শিশুটিকে নির্জন স্থানে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয় বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। নিহত শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ ঘটনায় অভিযুক্ত জাহিদুলের মাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার