September 25, 2026, 6:12 pm
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, সৌদি-তুরস্ক-পাকিস্তান বৈঠক শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ নায়কের স্ত্রীর আপত্তিতে সিনেমা থেকে বাদ তাপসী পান্নু! দামুড়হুদায় মোবাইল কোর্টের হস্তক্ষেপে ১৪ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ পণ্ড, বাবার জরিমানা সমগ্র বাংলাদেশে তথ্য প্রযুক্তিসমগ্রর যুগেও মাদকাসক্ত অপরাধ তরুণ প্রজন্ম মোরেলগঞ্জে ফেরিঘাটের আপৃত্তিকর ঘটনায় আসাদুজ্জামান মিলনের সম্পৃক্ততা নেই – দাবি আহত রবিউলের ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে দুই পুলিশ প্রত্যাহার সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ৩০ জন গ্রেপ্তার ‘বুকে পাথর চাপা দিয়ে’ নির্বাচনের ফল মেনেছি: পরওয়ার শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ, মা আটক

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫

সুমন

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পালকী পরিবহনের একটি বাস বাখরেরকান্দি এলাকায় পৌঁছালে চাকা নষ্ট হয়ে যায়। পরে বাসটি এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় পেছন থেকে দ্রুতগতির হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন।
দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচএম ইবনে মিজান জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের নির্দেশ দেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার