September 26, 2026, 11:20 pm

রাজশাহী পুলিশ কমিশনারের পিপিএম-সেবা পদক অর্জন

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী।

২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম “রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)” গ্রহণ করেছেন। অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি, পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা) পরিয়ে দেন। ২০২৫ সালে সাহস ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও নিষ্ঠা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য এবং জননিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ পদক দেওয়া হয়।
এছাড়া উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিও এ সম্মাননার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মর্যাদাপূর্ণ এ অর্জন তাঁর দীর্ঘদিনের পেশাগত নিষ্ঠা, দায়িত্ববোধ, দক্ষতা ও জনসেবার স্বীকৃতি। ইউনিট প্রধান হিসেবে তাঁর এ সম্মাননা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের জন্যও গৌরব ও অনুপ্রেরণার বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



ফেসবুক কর্নার