September 26, 2026, 11:19 pm

জাসদ কার্যালয়ের সামনে জড়ো ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার সন্ধ্যায় জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিসি হারুন অর রশিদ বলেন, সেখানে লোকজন জড়ো হওয়ার খবর পেয়ে পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয় এবং স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তারা কী উদ্দেশ্যে সেখানে এসেছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং কী ধরনের কর্মকাণ্ড করেছেন, সেসব বিষয় যাচাই করা হচ্ছে। পুলিশের কাছে তাদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার তথ্য রয়েছে বলেও জানান তিনি। এ ছাড়া সেখানে তারা অন্য কোনো কর্মকাণ্ড করেছেন কি না, সেটিও খতিয়ে দেখা হবে।
তিনি জানান, নিরাপত্তার স্বার্থে এবং পুরো ঘটনা যাচাই-বাছাই করতে তাদের থানায় নেওয়া হচ্ছে। যাচাইয়ে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে মামলা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে না, তাদের ক্ষেত্রে প্রযোজ্য প্রক্রিয়া অনুসরণ করা হবে। সেখানে সাংবাদিক বা অন্য কোনো পেশার কেউ আটক আছেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে। ঘটনাটি পল্টন থানার আওতাধীন হওয়ায় প্রয়োজন হলে তাদের আশপাশের কোনো থানায় রাখা হতে পারে বলেও জানান ডিসি হারুন।



ফেসবুক কর্নার