November 19, 2026, 2:24 pm
শিরোনাম :
বাবার মুক্তিযোদ্ধা গেজেট বাতিলের পরও মেয়ের চাকরি বহালের অভিযোগ মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারীর বিরুদ্ধে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ কাশিমপুরে গার্মেন্টসের সামনে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ফরিদপুরে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল জন্মদিনে ফিরে দেখা সুস্মিতা সেনের বর্ণাঢ্য জীবন ৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুম বলিউডের সংগীতে সৃজনশীল স্বাধীনতা কমেছে: কুমার শানু সাইফ আলী খানকে হত্যার হুমকি, তদন্তে মুম্বাই পুলিশ নওয়াজউদ্দীনের সঙ্গে কাজকে ‘দুঃস্বপ্ন’ বললেন দিয়া মির্জা রুনা লায়লা ও শবনম পেলেন ‘বশির আহমেদ সম্মাননা’

সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সেলিম হোসেন, কলারোয়া উপজেলা প্রতিনিধি

সাতক্ষীরা–যশোর মহাসড়কের মাধবকাটি বাজারসংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সোহান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জিম নামে আরও একজন আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সোহানকে মৃত ঘোষণা করা হয়। আহত জিম বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সোহান সাতক্ষীরা সদর উপজেলার ১১ নম্বর ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা মিস্ত্রিপাড়া এলাকার মৃত সবুরের ছেলে। আহত জিম একই গ্রামের রওশন আলীর ছোট ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মহাসড়কের মাধবকাটি বাজারসংলগ্ন এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুইজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়কে মোটরসাইকেল চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দুর্ঘটনার কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার