September 27, 2026, 10:55 pm

ছেলের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ শুভেচ্ছা

অভয়নগর প্রতিবেদক

ঢাকাই সিনেমার আলোচিত তারকা সন্তান আব্রাম খান জয় আজ ১০ বছরে পা দিয়েছে। জন্মের পর থেকেই বাবা শাকিব খান ও মা অপু বিশ্বাসের পরিচয়ের কারণে জয়কে ঘিরে দর্শক-ভক্তদের ব্যাপক আগ্রহ তৈরি হয়। বিশেষ এই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্ট দিয়ে ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শাকিব ও অপু।
শাকিব খান জয়ের একটি একক ছবি পোস্ট করে শুভেচ্ছা জানান। ছবিতে কালো পাঞ্জাবি ও কটি পরা অবস্থায় দেখা যায় জয়কে। ক্যাপশনে শাকিব লেখেন, জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে জয় যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারে এবং তার প্রতিটি স্বপ্ন বাস্তবে রূপ নেয়—এমন প্রত্যাশার কথা।
জন্মদিনের প্রথম প্রহরেই জয়কে শুভেচ্ছা জানান অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা।’ উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালে বিয়ে করেন। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে জয়। পরের বছর ১০ এপ্রিল টেলিভিশন লাইভে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ করেন অপু বিশ্বাস।



ফেসবুক কর্নার