September 29, 2026, 4:20 am
শিরোনাম :
মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোনের নতুন দাবি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়ার লাশ পাহাড়ে নেন মোজাফফর বাবার মুক্তির অপেক্ষায় ছোট্ট তুবা, কাঁদছে পুরো পরিবার দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

ভদ্রতা ও বিনয়েই মানুষের কাছে পাওয়া যায় ভালোবাসা: আমিন খান

অভয়নগর প্রতিবেদক

বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা আমিন খান বলেছেন, ভদ্রভাবে কথা বলা ও বিনয়ী আচরণের মধ্যে মানুষের জন্য উপকার রয়েছে। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনেও ভদ্র ও বিনয়ী হিসেবে পরিচিত এই অভিনেতা বর্তমানে এক যুগেরও বেশি সময় ধরে কর্পোরেট জগতে ব্যস্ত। মাছরাঙা টিভির ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে এসে নিজের জীবন ও চিন্তাভাবনা নিয়ে কথা বলেন তিনি।
আমিন খান বলেন, ‘ডাউন টু আর্থ’ হয়ে চলার অনেক উপকার আছে। এতে চলার পথে অনেক বিপদ-আপদ এড়িয়ে যাওয়া যায় এবং বিপদও কাছে আসে না। তার মতে, ভদ্রভাবে কথা বললে বা ভদ্র হলে ক্ষতি নেই, বরং উপকার আছে। মানুষও ভালোভাবে সাড়া দেয় এবং ভদ্রতার মূল্য একদিন না একদিন পাওয়া যায়। তাই অহেতুক অভদ্র হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।
দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত থাকা প্রসঙ্গে আমিন খান জানান, শিগগিরই ক্যামেরার সামনে ফিরছেন তিনি। আগামী ডিসেম্বরে ‘গুলশানের চামেলী’ সিনেমার শুটিং শুরু হবে। এরপর ভালো গল্প পেলে নিয়মিত অভিনয় করার আগ্রহের কথাও জানান এই অভিনেতা। এরই মধ্যে কয়েকটি সিনেমা নিয়ে তার সঙ্গে আলোচনা চলছে। ‘গুলশানের চামেলী’ পরিচালনা করবেন মোহাম্মদ ইকবাল। এতে মধুমিতা সরকার, আজমেরী হক বাঁধন, মিশা সওদাগর, ওমর সানী ও রোজিনাসহ আরও অনেকে অভিনয় করবেন।



ফেসবুক কর্নার