November 19, 2026, 7:20 am
শিরোনাম :
উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ ফকিরহাটে চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলা বাকেরগঞ্জে পরিত্যক্ত সমিতি ঘর এখন মাদক সেবনকারীদের আস্তানা লকডাউন ঘিরে নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা কুষ্টিয়ায় ব্যাংক ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় ভাঙ্গায় কৃষকদল নেতা রাজু হত্যার বিচারের দাবিতে সমাবেশ চাকরির নিশ্চয়তা ও বৈষম্য নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান আউটসোর্সিং কর্মীরা

অভিষেকেই ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

অভয়নগর প্রতিবেদক

পেরুর বিপক্ষে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের হয়ে অভিষেকেই ইতিহাস গড়েছেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। ম্যাচটিতে পেরুকে ৪-১ গোলে হারিয়েছে মরিচিও পচেত্তিনোর দল। একই ম্যাচে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক হয়েছে ১১ খেলোয়াড়ের। তবে সুলিভানের অভিষেকটি আলাদা করে নজর কেড়েছে তার বয়সের কারণে।
পেরুর বিপক্ষে ১৬ বছর ৩৬২ দিন বয়সে যুক্তরাষ্ট্রের জার্সিতে মাঠে নামেন সুলিভান। এর মধ্য দিয়ে জাতীয় দলের হয়ে অভিষেক নেওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ফ্রেডি আদুর দখলে। ২০০৬ সালে ১৬ বছর ২৩৪ দিন বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেছিলেন আদু। ফলে অভিষেকের বয়সের দিক থেকে সুলিভান এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড়।
পেরুর বিপক্ষে ম্যাচে শুরু থেকেই একাদশে ছিলেন সুলিভান এবং ৬২ মিনিট পর্যন্ত মাঠে খেলেন। গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও তার খেলায় আত্মবিশ্বাসের ছাপ ছিল স্পষ্ট। একাধিকবার বল নিয়ে পেরুর রক্ষণভাগের দিকে আক্রমণাত্মকভাবে এগিয়ে যান তিনি। তবে অতিরিক্ত উদ্দীপনার কারণে একটি ঘটনায় হলুদ কার্ডও দেখেন এই তরুণ। পেরুর গোলরক্ষক পেদ্রো গালেসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে তাকে হলুদ কার্ড দেখান রেফারি।



ফেসবুক কর্নার