June 25, 2026, 4:49 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন

লন্ডন গেলেন জামায়াত আমির

মোঃ ইসমাইল হোসেন

পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (১৭ ডিসেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি।

জামায়াতের দলীয় সূত্রে জানা গেছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নিতেই তার এ সফর।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকের কর্মসূচি থাকায় বুধবার সকালে তিনি লন্ডনের উদ্দেশে রওনা দেন।

তিনি আরও জানান, যুক্তরাজ্যে নির্ধারিত কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের জন্য যাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের কোনো সাক্ষাৎ হবে কি না— এমন প্রশ্নের জবাবে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই



ফেসবুক কর্নার