September 29, 2026, 5:14 am
শিরোনাম :
দুদকের অনুসন্ধানে পটুয়াখালীর প্রকৌশলী জসিম উদ্দিন মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোনের নতুন দাবি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়ার লাশ পাহাড়ে নেন মোজাফফর বাবার মুক্তির অপেক্ষায় ছোট্ট তুবা, কাঁদছে পুরো পরিবার

ভারতের চতুর্থ ধনী অভিনেতা হৃত্বিক রোশন

অভয়নগর প্রতিবেদক

একসময় পরিবারের বাড়িভাড়া দেওয়ার সামর্থ্যও ছিল না। সেই অর্থকষ্টের দিন পেরিয়ে বর্তমানে ভারতের ধনী অভিনেতাদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছেন হৃত্বিক রোশন। Hurun India Rich List 2026 অনুযায়ী, তার আনুমানিক সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগ ও তার ফিটনেস-লাইফস্টাইল ব্র্যান্ড HRX থেকে আয় তার সম্পদের অন্যতম উৎস।
হৃত্বিকের পরিবারে আর্থিক সংকট তৈরি হয় ১৯৯৭ সালে তার বাবা রাকেশ রোশন পরিচালিত ‘কয়লা’ সিনেমার পর। পুরোনো এক সাক্ষাৎকারে হৃত্বিক জানান, সিনেমাটির কারণে তার বাবা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন। এমনকি একপর্যায়ে পরিবারের বাড়িভাড়া দেওয়ার মতো অর্থও ছিল না। পরিস্থিতির কারণে তার মা পিঙ্কি রোশন হৃত্বিক ও তার বোনকে নানাবাড়িতে নিয়ে যান। পরে নতুন বাড়িতে উঠলেও শুরুতে সেখানে প্রয়োজনীয় আসবাবপত্র ছিল না। পরিবারের সদস্যরা মেঝেতে চাটাই বিছিয়ে ঘুমাতেন।
পরে ছেলে হৃত্বিককে নায়ক হিসেবে বলিউডে আনার সিদ্ধান্ত নেন রাকেশ রোশন। ২০০০ সালে আমিশা প্যাটেলের বিপরীতে ‘কাহো না… পেয়ার হ্যায়’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় হৃত্বিকের। সিনেমাটি বড় সাফল্য পেলে রাতারাতি তারকা বনে যান তিনি। এরপর একের পর এক সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ও যুক্ত হন হৃত্বিক। বিশেষ করে HRX ব্র্যান্ড তার ব্যবসায়িক পরিচয়ের অন্যতম অংশ হয়ে ওঠে।



ফেসবুক কর্নার