September 29, 2026, 5:13 am
শিরোনাম :
দুদকের অনুসন্ধানে পটুয়াখালীর প্রকৌশলী জসিম উদ্দিন মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোনের নতুন দাবি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়ার লাশ পাহাড়ে নেন মোজাফফর বাবার মুক্তির অপেক্ষায় ছোট্ট তুবা, কাঁদছে পুরো পরিবার

লতা মঙ্গেশকরের জন্মদিন আজ

অভয়নগর প্রতিবেদক

কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের ৯৭তম জন্মবার্ষিকী আজ। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ইন্দোরে জন্মগ্রহণ করেন উপমহাদেশের সংগীতজগতের অন্যতম প্রভাবশালী এই শিল্পী। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের হাত ধরে ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে পরিচয় হয় তার। বাবা ছিলেন শাস্ত্রীয় সংগীতশিল্পী ও মঞ্চ অভিনেতা। ১৯৪২ সালে বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব সামলাতে গানকে পেশা হিসেবে বেছে নেন লতা।
চলচ্চিত্রে বড় সুযোগ আসে ১৯৪৮ সালে ‘মজবুর’ সিনেমার ‘দিল মেরা তোড়া’ গান দিয়ে। পরের বছর ‘মহল’ সিনেমার ‘আয়েগা আনেওয়ালা’ গানটি তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। এরপর কয়েক দশক ধরে হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি মারাঠি, বাংলা ও অন্যান্য ভাষায় গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারও অর্জন করেন এই শিল্পী।
২০০৪ সালে মুক্তি পাওয়া ‘ভীর-জারা’ সিনেমার জন্য তার শেষ পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হয়। ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি মুম্বাইয়ের একটি হাসপাতালে ৯২ বছর বয়সে মারা যান লতা মঙ্গেশকর। রাষ্ট্রীয় মর্যাদায় শিবাজি পার্কে তার শেষকৃত্য সম্পন্ন হয়। কয়েক দশকের দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে ভারতীয় উপমহাদেশের সংগীত ইতিহাসে অনন্য জায়গা করে নিয়েছেন তিনি।



ফেসবুক কর্নার