September 29, 2026, 3:39 am
শিরোনাম :
মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোনের নতুন দাবি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়ার লাশ পাহাড়ে নেন মোজাফফর বাবার মুক্তির অপেক্ষায় ছোট্ট তুবা, কাঁদছে পুরো পরিবার দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়ার লাশ পাহাড়ে নেন মোজাফফর

অভয়নগর প্রতিবেদক

 

তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর তার মরদেহ চট্টগ্রাম সার্কিট হাউস থেকে পাহাড়ে নিয়ে যাওয়ার দাবি করেছেন সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানান, ১৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদের সময় মোজাফফর এ বিষয়ে তথ্য দেন। তার দাবি অনুযায়ী, তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান তাকে জিয়াউর রহমানের মরদেহ পাহাড় থেকে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

প্রসিকিউটর জোহা বলেন, নির্দেশ পেয়ে সকাল ১০টার দিকে সৈনিকদের নিয়ে সার্কিট হাউসে যান মোজাফফর এবং জিয়াউর রহমানের মরদেহ পাহাড়ে নিয়ে যান। তবে তিনি মরদেহটি পাহাড় থেকে ফেলেননি। বরং একজন ইমামকে ডেকে এনে জিয়াউর রহমানসহ তিনজনের মরদেহ একটি কবরে দাফন করা হয়। ওই সময় ইমামকে মরদেহগুলোর মধ্যে রাষ্ট্রপতির মরদেহ রয়েছে বলে জানানো হয়নি। মোজাফফরের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট রয়েছে বলেও জানান প্রসিকিউটর।

জিজ্ঞাসাবাদে মোজাফফর আরও জানান, ১৯৯৭ বা ১৯৯৮ সালে দেশে এসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে সাক্ষাৎ করেছিলেন তিনি। সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাতের মাধ্যমে ওই সাক্ষাতের ব্যবস্থা হয়। শেখ হাসিনার পরামর্শে মোজাফফর সেনাবাহিনীতে আত্মসমর্পণ করলেও পরবর্তী সময়ে তার যোগদান গ্রহণে বিলম্ব বা জটিলতা তৈরি হয় বলে জানান প্রসিকিউটর। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তা জিয়াউর রহমানকে হত্যা করেন। এ ঘটনার ৪৫ বছর পর গত ১৫ জুলাই রাজধানীর বনানী থেকে মোজাফফর হোসেনকে গ্রেফতার করে পুলিশ।



ফেসবুক কর্নার