September 29, 2026, 3:42 am
শিরোনাম :
মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোনের নতুন দাবি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়ার লাশ পাহাড়ে নেন মোজাফফর বাবার মুক্তির অপেক্ষায় ছোট্ট তুবা, কাঁদছে পুরো পরিবার দৌলতপুর সীমান্তে পুশইনের চেষ্টা বিজিবির বাধায় ব্যর্থ

ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোনের নতুন দাবি

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় বছর পর তার ময়নাতদন্ত নিয়ে নতুন দাবি করেছেন বোন শ্বেতা সিং কীর্তি। সম্প্রতি এক ভিডিওবার্তায় শ্বেতা জানান, সুশান্তের ময়নাতদন্তকারী চিকিৎসকের সঙ্গে কয়েক দিন আগে তার যোগাযোগ হয়েছে। ওই চিকিৎসকের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, অভিনেতার মৃত্যুর ঘটনায় বন্দুক ব্যবহারের পাশাপাশি শারীরিক নির্যাতন ও পা ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছিল। শ্বেতার দাবি, সুশান্তের চোখেও আঘাতের চিহ্ন ছিল।

২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। তার মৃত্যুর পর বান্ধবী রিয়া চক্রবর্তীর দিকে অভিযোগের তীর উঠলেও পরবর্তী তদন্তে সুশান্তকে আত্মহত্যায় প্ররোচিত করার অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তদন্তেও মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করা হয়নি। তবে শুরু থেকেই সুশান্তের পরিবার দাবি করে আসছে, তিনি আত্মহত্যা করেননি। শ্বেতা বলেন, ময়নাতদন্তকারী চিকিৎসক তাকে জানিয়েছেন, ঘটনার সময় বন্দুক ব্যবহার করা হয়েছিল এবং সুশান্তকে নির্যাতন করা হয়েছিল।

সুশান্তের মৃত্যুর সময় শ্বেতা বিদেশে ছিলেন এবং কোভিড পরিস্থিতির কারণে ভাইয়ের শেষযাত্রায়ও উপস্থিত হতে পারেননি। এরপর থেকেই তিনি তার মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়ে আসছেন। ভাইকে হারানোর পর ভক্তদের পাশে থাকার কথাও স্মরণ করেন শ্বেতা। তিনি বলেন, অনেকেই তার কাছে এসে সুশান্তের জন্য কেঁদেছেন এবং মনে করেছেন, তার সঙ্গে গুরুতর অন্যায় হয়েছে। শ্বেতা আরও বলেন, প্রিয়জনকে হারানোর কষ্ট গভীর হলেও ভালোবাসার মধ্য দিয়েই সেই কষ্ট থেকে সুস্থ হয়ে ওঠার পথ খুঁজে পাওয়া সম্ভব।



ফেসবুক কর্নার