September 29, 2026, 5:12 am
শিরোনাম :
দুদকের অনুসন্ধানে পটুয়াখালীর প্রকৌশলী জসিম উদ্দিন মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান ফেনীতে ১,৫৪২ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে নতুন আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোনের নতুন দাবি শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারিয়ে শীর্ষে ফ্রান্স রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে জিয়ার লাশ পাহাড়ে নেন মোজাফফর বাবার মুক্তির অপেক্ষায় ছোট্ট তুবা, কাঁদছে পুরো পরিবার

বৃষ্টিতে ম্যাচ বাতিল, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

অভয়নগর প্রতিবেদক

এশিয়ান গেমসে বৈরী আবহাওয়ার কারণে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ফলে ম্যাচ না খেলেই সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচ কর্মকর্তারা তা পরিত্যক্ত ঘোষণা করেন।
নিয়ম অনুযায়ী, ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আইসিসি র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এর ফলে শেষ চারে উঠে গেছে টাইগাররা। সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচের আগের দিন থেকেই নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এর সঙ্গে গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত থাকায় মাঠের পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ম্যাচ আয়োজনের মতো পরিবেশ তৈরি না হওয়ায় কোয়ার্টার ফাইনালটি বাতিল করা হয়।
একই কারণে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার আরেকটি কোয়ার্টার ফাইনালও পরিত্যক্ত হয়েছে। র‌্যাংকিংয়ের নিয়মে ওই ম্যাচ থেকে শ্রীলঙ্কা সেমিফাইনালের টিকিট পেয়েছে। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ভারত। ফলে এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান এবং ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ম্যাচ না খেলেই সেমিফাইনালে ওঠায় বাংলাদেশের সামনে এখন পাকিস্তানের বিপক্ষে ফাইনালের টিকিট নিশ্চিত করার সুযোগ।



ফেসবুক কর্নার