September 29, 2026, 7:36 am
শিরোনাম :
দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে শুল্ক ছাড় চার বছর পর বাংলাদেশিদের জন্য ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে আসছে, চলবে নির্দিষ্ট জোনে ম্যাঙ্গো লাভার কার্যালয়ে ধর্ষণচেষ্টার মামলা, উদ্যোক্তা কারাগারে চন্দনাইশে ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের গুদাম গুঁড়িয়ে দিল প্রশাসন বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার সিজারে নবজাতকের হাত ভাঙার অভিযোগ চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের নতুন রোমান্স

পূর্বশত্রুতার জেরে টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

অভয়নগর প্রতিবেদক

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশ জানায়, রাতে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়ের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নূর আলম হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। ফুটেজের মাধ্যমে জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার