September 29, 2026, 8:26 am
শিরোনাম :
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা: উপদেষ্টা শাড়ি নিয়ে মামলায় আত্মসমর্পণ, জামিন বাড়ল তানজিন তিশার দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে শুল্ক ছাড় চার বছর পর বাংলাদেশিদের জন্য ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে আসছে, চলবে নির্দিষ্ট জোনে ম্যাঙ্গো লাভার কার্যালয়ে ধর্ষণচেষ্টার মামলা, উদ্যোক্তা কারাগারে চন্দনাইশে ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের গুদাম গুঁড়িয়ে দিল প্রশাসন বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার

ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে আসছে, চলবে নির্দিষ্ট জোনে

অভয়নগর প্রতিবেদক

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নিবন্ধন, জোনভিত্তিক ব্যবস্থা ও জিপিএস নজরদারি চালুর পরিকল্পনা করেছে সরকার। প্রস্তাব অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিত সংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। দুই সিটির ফিডার সড়কে প্রাথমিকভাবে চার লাখ করে মোট আট লাখ রিকশা চলাচলের অনুমোদনের প্রস্তাব রয়েছে। প্রধান সড়কে এসব রিকশা চলাচল করতে পারবে না।
স্থানীয় সরকার বিভাগের ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ঢাকায় বর্তমানে প্রায় ১৫ লাখ নিবন্ধনহীন ব্যাটারিচালিত রিকশা রয়েছে। ঢাকার বাইরে রয়েছে আরও প্রায় ৪০ লাখ। অনিয়ন্ত্রিত চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনা বাড়ছে বলে নথিতে উল্লেখ করা হয়েছে। জোনভিত্তিক নিয়ন্ত্রণে জিপিএস ও জিও-ফেন্সিংয়ের পাশাপাশি রিকশার গায়ে আলাদা রং ও নম্বরপ্লেটে জোনভিত্তিক কোড ব্যবহারের প্রস্তাব রয়েছে। বুয়েট অনুমোদিত নতুন রিকশা নিবন্ধনের পর সড়কে নামানোর পাশাপাশি পুরোনো রিকশা বদলে নতুন রিকশা দেওয়ার ‘এক্সচেঞ্জ’ কর্মসূচিরও প্রস্তাব করা হয়েছে।
খসড়া পরিকল্পনায় একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ পাঁচটি রিকশা নিবন্ধনের সুযোগ এবং প্রতিটির অর্থনৈতিক আয়ুষ্কাল সর্বোচ্চ ১০ বছর রাখার প্রস্তাব রয়েছে। দুই সিটের রিকশার নিবন্ধন ফি ১০ হাজার ও বার্ষিক নবায়ন ফি ৩ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা ৫০০ টাকা ফি দিয়ে পাঁচ বছরের চালক লাইসেন্স পাবেন। অবৈধ চার্জিং বন্ধে নির্দিষ্ট চার্জিং পয়েন্ট ও গ্যারেজের পাশাপাশি ব্যাটারি সোয়াপিং ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। চার লাখ রিকশার জন্য এক হাজার থেকে ছয় হাজার সোয়াপিং স্টেশন প্রয়োজন হতে পারে। প্রতি স্টেশনে প্রাথমিক বিনিয়োগ ধরা হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা।



ফেসবুক কর্নার