September 29, 2026, 7:31 am
শিরোনাম :
দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট করলে ব্যবস্থা: উপদেষ্টা যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে শুল্ক ছাড় চার বছর পর বাংলাদেশিদের জন্য ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে আসছে, চলবে নির্দিষ্ট জোনে ম্যাঙ্গো লাভার কার্যালয়ে ধর্ষণচেষ্টার মামলা, উদ্যোক্তা কারাগারে চন্দনাইশে ঝুঁকিপূর্ণ গ্যাস ক্রস ফিলিংয়ের গুদাম গুঁড়িয়ে দিল প্রশাসন বগুড়ায় নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের চার নেতা গ্রেপ্তার সিজারে নবজাতকের হাত ভাঙার অভিযোগ চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের নতুন রোমান্স

চার বছর পর বাংলাদেশিদের জন্য ফের খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মাধ্যমে শ্রমবাজারটি কার্যত পুনরায় চালু হয়েছে। বাংলাদেশ হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি গুডনেস সার্ভিসেস লিমিটেডের অধীনে ওই চাহিদাপত্র সত্যায়ন করা হয়েছে। তবে বাজার চালুর বিষয়ে দুই দেশের কোনো পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
দীর্ঘদিন ধরে শ্রমবাজারটি পুনরায় চালুর বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে বৈঠক, আলোচনা ও কূটনৈতিক তৎপরতা চললেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় গিয়ে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ পুনরায় শুরুর বিষয়ে আলোচনা করেন। ওই সফরের পর নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ উন্মুক্ত হয়। তবে মালয়েশিয়ায় যেতে বাংলাদেশি কর্মীদের কোন প্রক্রিয়ায়, কার মাধ্যমে এবং কত টাকা খরচ হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত সরকারি নির্দেশনা দেওয়া হয়নি।
এদিকে আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই শ্রমবাজার চালু হওয়ায় প্রতারণার আশঙ্কাও তৈরি হয়েছে। বিভিন্ন রিক্রুটিং এজেন্সি, দালাল ও মধ্যস্বত্বভোগী সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির আশ্বাস ও দ্রুত মালয়েশিয়া পাঠানোর প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর আগে নির্ধারিত অভিবাসন ব্যয়ের কয়েকগুণ বেশি অর্থ দিয়ে কর্মীদের মালয়েশিয়ায় যেতে হয়েছে। এবারও যাতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য নজরদারি জোরদারের কথা বলা হয়েছে। শ্রমবাজারটি কতটা স্বচ্ছ ও নিরাপদ থাকবে, তার ওপরই মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মসংস্থানের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে।



ফেসবুক কর্নার