ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার ৬
অভয়নগর প্রতিবেদক
Update Time :
Tuesday, September 29, 2026
/
27 Time View
/
Share
রাজধানীর ইসিবি চত্বর এলাকার দক্ষিণ মানিকদীর নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। সবশেষ সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী শাহরিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন দুপুরের পর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউগিনি প্রপার্টিজের পক্ষ থেকে করা মামলার এক নম্বর আসামি। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। শাহ আলম অনিক ভাষানটেক থানা যুবলীগের সহসভাপতি বলে জানা গেছে। তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি।
গত শনিবার দিবাগত রাতে নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই ঘটনাস্থল থেকে ছোরাসহ দুজনকে আটক করা হয়। ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউগিনি প্রপার্টিজ লিমিটেড ও এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। হামলার পর ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজে লাইভে এসে সালমান মুক্তাদির বলেন, হামলায় পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিক হতে পারেন এবং তার কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে