September 29, 2026, 10:58 am
শিরোনাম :
স্টুডিও ভাঙচুরের পর সালমানের রহস্যময় পোস্ট, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’ বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার স্ত্রীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মাহাথির বিচ্ছেদ নিয়ে পরীমনির আক্ষেপ, ‘আরও সুন্দর হতে পারত’ বিবাহ বিভ্রাটে’ আহত ইরফান-সাদিয়া, নেপথ্যের গল্প কী? অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএল কেন্দ্রে তালা, দুই কর্মী মুক্ত ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার ৬ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা: উপদেষ্টা শাড়ি নিয়ে মামলায় আত্মসমর্পণ, জামিন বাড়ল তানজিন তিশার দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর

বিচ্ছেদ নিয়ে পরীমনির আক্ষেপ, ‘আরও সুন্দর হতে পারত’

অভয়নগর প্রতিবেদক

 

জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে দেওয়া চিত্রনায়িকা পরীমনির পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। সঞ্চালক রুম্মান রশীদ খানের সঙ্গে আলাপকালে অতীত সম্পর্ক, বিচ্ছেদ ও সাবেক স্বামী শরীফুল রাজকে নিয়ে খোলামেলা কথা বলেন তিনি। পরীমনি জানান, রাজকে বিয়ে করা বা জীবনের কোনো সিদ্ধান্তকেই তিনি ভুল মনে করেন না; বরং প্রতিটি ঘটনাকে অভিজ্ঞতা হিসেবে দেখেন।

বিচ্ছেদ প্রসঙ্গে পরীমনি বলেন, অতীতের অন্য সম্পর্কগুলো ভাঙার সময় পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় ছিল। ফলে পরবর্তী সময়ে কোথাও দেখা হলেও অস্বস্তিতে পড়তে হয়নি। তবে শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের অভিজ্ঞতা ছিল ভিন্ন। তার ভাষ্য, যার কাছ থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা পাওয়ার কথা ছিল, সেই সাবেক স্বামীর কাছ থেকেই তিনি সবচেয়ে বেশি অপমানিত হয়েছেন।

পরীমনি আক্ষেপ করে বলেন, তাদের বিচ্ছেদটি আরও সুন্দর ও সম্মানজনক হতে পারত। উল্লেখ্য, ২০২১ সালে শরীফুল রাজকে বিয়ে করেন পরীমনি। ২০২৩ সালে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যান। বিচ্ছেদের পর ছেলে শাহীম মোহাম্মদ পুণ্যকে একাই লালন-পালন করছেন অভিনেত্রী। পরে সাফিরা সুলতানা প্রিয়ম নামে একটি কন্যাসন্তান দত্তক নেন তিনি।



ফেসবুক কর্নার