September 29, 2026, 10:57 am
শিরোনাম :
স্টুডিও ভাঙচুরের পর সালমানের রহস্যময় পোস্ট, ‘তোরা আমাকে ভালো হতে দিলি না’ বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার স্ত্রীর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন মাহাথির বিচ্ছেদ নিয়ে পরীমনির আক্ষেপ, ‘আরও সুন্দর হতে পারত’ বিবাহ বিভ্রাটে’ আহত ইরফান-সাদিয়া, নেপথ্যের গল্প কী? অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএল কেন্দ্রে তালা, দুই কর্মী মুক্ত ইসিবিতে সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, গ্রেপ্তার ৬ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা: উপদেষ্টা শাড়ি নিয়ে মামলায় আত্মসমর্পণ, জামিন বাড়ল তানজিন তিশার দাতাদের অর্থায়ন কমায় ঝুঁকিতে ৮৩ লাখ শরণার্থী, সতর্ক ইউএনএইচসিআর

বোয়িংয়ের পর এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

অভয়নগর প্রতিবেদক

 

বোয়িংয়ের পর এবার ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কিনতে যাচ্ছে সরকার। এ বিষয়ে আগামী অক্টোবরেই চুক্তি হবে বলে জানিয়েছেন বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করে সরকার।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলের লবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বোয়িংয়ের সঙ্গে চুক্তির তথ্য জানান। তিনি বলেন, ‘আজ বোয়িংয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। সেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও ১১টি বোয়িং বিমান কেনার বিষয়ে চুক্তি করেছে।’

মাহদী আমিন জানান, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক, উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্ডাউ, আন্ডার সেক্রেটারি অব কমার্স উইলিয়াম কিমিট এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি অক্টোবরেই হওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার