September 29, 2026, 4:38 pm

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে কাল সংবাদ সম্মেলন

অভয়নগর প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী হলে’ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং সফরের অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হবে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণসহ সফরের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। পাশাপাশি বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে প্রধানমন্ত্রীর অনুষ্ঠিত বৈঠক ও আলোচনার বিষয়ও সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। এছাড়া প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বক্তব্য দেবেন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন কার্যক্রম ও অর্জন নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হবে।



ফেসবুক কর্নার