September 29, 2026, 5:52 pm

রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন সেনবাগের খাজু মিয়া

আবদুল মোতালেব, নোয়াখালী জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের পুরুস্কার গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ পুলিশের কর্মকর্তা মোহাম্মদ খাজু মিয়া পেশাগত উৎকর্ষ, সততা, নিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ অর্জন করেছেন।
মোহাম্মদ খাজুর এ অর্জনের খবর ছড়িয়ে পড়ার পর সেনবাগের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, পুরুস্কার গ্রাম, কাদরা ইউনিয়ন, সেনবাগ উপজেলা ও বৃহত্তর নোয়াখালীর জন্যও গৌরবের বিষয়।
পুলিশের পেশাগত জীবনে দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন মোহাম্মদ খাজু। তাঁর এই সম্মানজনক অর্জনে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী অভিনন্দন জানিয়েছেন। স্থানীয়রা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।



ফেসবুক কর্নার