November 19, 2026, 8:39 am
শিরোনাম :
তিন বছরের মধ্যে দেশীয় স্যাটেলাইট মহাকাশে পাঠানোর ঘোষণা প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে পৃথক আগুনে পুড়ল খড়বোঝাই ট্রাক ও বাস মুকসুদপুর থানায় আগুন, পুড়ল অন্তত ১০ যানবাহন ময়মনসিংহে বাস ও ইউনিয়ন পরিষদে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত নথি ঢাকা কলেজ ভবিষ্যতেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেবে: আবদুস সালাম ময়মনসিংহে চলন্ত জারিয়া লোকাল ট্রেনে আগুন, পুড়ল দুই সিট উত্তরায় নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র শান্ত আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোলবোমা নিক্ষেপে আহত ১ যমুনা সেতুর পশ্চিমপাড়ে লরির ধাক্কায় ট্রাকচালক নিহত সোনারগাঁয়ে যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগ

সালমানের ব্যাংক হিসাব তলব নিয়ে প্রশ্ন আসিফ মাহমুদের

অভয়নগর প্রতিবেদক

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি সামনে আসার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন?’ তিনি আরও লিখেছেন, ‘তাও ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে!’ এরপর তিনি বিএফআইইউ, দুদক, মামলা, ন্যারেটিভ, পারসেপশন ও হয়রানির একটি ধারাবাহিকতার কথা উল্লেখ করেন।
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলবের বিষয়টি এমন সময়ে সামনে এসেছে, যখন কয়েকদিন আগে দুর্বৃত্তদের হামলায় তার স্টুডিও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সমালোচনা করেছিলেন সালমান। আসিফ মাহমুদ তার পোস্টে এই ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে ভবিষ্যৎ ভুক্তভোগীদের উদ্দেশ্যে প্রতিবাদ না করার বার্তা দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন।



ফেসবুক কর্নার