September 30, 2026, 10:34 pm

কুসুম্বা মসজিদে এমপি টিপুর সুস্থতা কামনায় দোয়া

জালাল হোসেন, নওগাঁ প্রতিনিধি।

নওগাঁর মান্দা উপজেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদে মান্দা আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় যুবদলের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে ডা. ইকরামুল বারী টিপুর শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মহান আল্লাহর কাছে তাঁর রোগমুক্তি ও সুস্থতার জন্য প্রার্থনা করেন। পাশাপাশি সর্বস্তরের মানুষের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং ডা. ইকরামুল বারী টিপুর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার