October 5, 2026, 2:08 am

নিখোঁজের ২১ ঘন্টা পর ভৈরব নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার 

মো: ইসরাফিল হোসেন

 

যশোরের অভয়নগরে ভৈরব নদে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর জুনায়েদ (৫) নামের এক শিশুর ম\রদে/হ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব সেতুর নিচ থেকে তার ম\রদে/হ উদ্ধার করা হয়।

নি\হ\ত জুনায়েদ উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল এলাকার শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১১টার দিকে দক্ষিণ দিয়াপাড়া পূর্বাঞ্চল খেয়াঘাট এলাকায় স্থানীয় কামরুল ইসলামের ছেলে ফাহিম (৭) ও জুনায়েদ একসঙ্গে ভৈরব নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে জুনায়েদ নিখোঁজ হয়।

ঘটনার পরপরই স্থানীয়রা নদে তল্লাশি শুরু করেন। খবর পেয়ে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে নওয়াপাড়া ফায়ার সার্ভিস, নওয়াপাড়া নৌপুলিশের সদস্যরা এবং খুলনার একটি ডুবুরি দল। দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার সকালে ভৈরব ব্রিজের নিচে শিশুটির ম\র\দেহ ভেসে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা সকাল সাড়ে ৯টায় ম\র\দেহটি উদ্ধার করেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নি\হ\ত শিশুর পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার