October 5, 2026, 12:35 pm

পিএসসির সুপারিশে বাদ পড়া ৪৬ জনের গেজেট সোমবার

অভয়নগর প্রতিবেদক

পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজ দপ্তরে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিএসসি থেকে ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জনে। রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো বৈষম্য করা হয়নি। কয়েক ধাপে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করা হয় বলেও জানান তিনি।
বাদ পড়া ৪৬ জনের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পিএসসির সুপারিশের পরও বাদ পড়া ৪৬ জনের গেজেট আগামী সোমবার প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। সংরক্ষিত আসনের এমপি মিষ্টির বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। হকারদের শৃঙ্খলায় আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, নাগরিকদের সমস্যা বিবেচনায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে; কাউকে বেকার করা এর উদ্দেশ্য নয়।



ফেসবুক কর্নার