October 1, 2026, 10:36 pm

রাড্ডাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি দাবি জামায়াত আমীরের

অভয়নগর প্রতিবেদক

 

রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।

স্ট্যাটাসে শফিকুর রহমান বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে। তবে এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপ যথেষ্ট নয় বলেও উল্লেখ করেন তিনি। তার দাবি, জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

জামায়াত আমীর বলেন, দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।



ফেসবুক কর্নার